দিল্লিতে বিক্ষোভ মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগে সোমবার (১১ আগস্ট) রাজধানী দিল্লিতে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে। শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগে বিরোধীদের প্রতিবাদ রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়।

আটকের সময় রাহুল গান্ধী সাংবাদিকদের উদ্দেশে বলেন, এই লড়াই রাজনৈতিক নয়... এটা সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই ‘এক ব্যক্তি, এক ভোট’ অধিকার নিশ্চিত করার জন্য।

যৌথ পুলিশ কমিশনার দীপক পুরোহিত জানান, ইন্ডিয়া জোটের নেতাদের আটক করা হয়েছে এবং তাদের কাছাকাছি একটি থানায় নেয়া হয়েছে। তবে তিনি ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা জানাননি।

তিনি আরও বলেন, বিরোধীদের এত বড় মিছিল করার অনুমতি ছিলো না। শুধু ৩০ জন সংসদ সদস্যকে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানোর অনুমতি দেয়া হয়েছিলো।

গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, সকালে ভারতের সংসদ ভবনের বাইরে কংগ্রেসসহ অন্য দলের নেতাকর্মীরা জড়ো হন এবং প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দিতে থাকেন। এসময় অনেকেই পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন।  

বিরোধীদের অভিযোগ করেছে, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে।

এর আগে গেলো সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল গান্ধী তথ্য-প্রমাণ দেখিয়ে বলেন, দেশে ব্যাপক ভোটার জালিয়াতি হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, ভোটার তালিকার খসড়া অনলাইনে সার্চযোগ্য আকারে প্রকাশ করতে, যাতে ভুলত্রুটি যাচাই করা যায়।

উল্লেখ্য, ভারতীয় জাতীয় উন্নয়নবাদী অন্তর্ভুক্তিমূলক জোট সংক্ষেপে 'ইন্ডিয়া', হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতের ২৬টি দলবিশিষ্ট এক বিগ টেন্ট রাজনৈতিক জোট। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের অবসান ঘটানো। 

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর