পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৭ এএম

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধসহ নানা বিষয়ে সুরাহা করতে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বৈঠকের পর পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

বুধবার (১৩ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প একথা বলেন। 

আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়া শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প। 

তিনি আরও বলেন, শুক্রবারের বৈঠকটি ভালো হলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার সুযোগ থাকবে। যেখানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। 

তবে প্রথম বৈঠকে আলোচনা ভালো না হলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না বলেও জানান ট্রাম্প। 

এর আগে বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হলেও আলাস্কায় শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়। যা কিছু বলার সবই বলবেন পুতিন। 

লেবিট আরও বলেন, এই যুদ্ধে জড়িত শুধুমাত্র একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। তাই কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে আরও ভালো করে বুঝতে আপাতত সঠিক লক্ষ্য ঠিক করবেন প্রেসিডেন্ট। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শ্রবণ অনুশীলন।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর