ট্রাম্পের শুল্কের প্রভাবে চার বছরের মধ্যে সর্বোচ্চ রপ্তানি কমেছে জাপানের

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে গত জুলাই মাসে জাপানের রপ্তানি গত চার বছরের মধ্যে সর্বাধিক হারে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, বছরের অনুপাতে ২.৬ শতাংশ রপ্তানি কমেছে।

এএফপির খবরে বলা হয়, বুধবার জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে রপ্তানি এককভাবে ১০.১ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে মোটরযান (গাড়ি, বাস ও ট্রাক) রপ্তানি কমেছে ২৮.৪ শতাংশ। সেই সাথে অটো পার্টস রপ্তানি নেমেছে ১৭.৪ শতাংশে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উৎপাদনশীলতা বাড়াতে এবং বিপুল বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বব্যাপী নানা ধরনের আমদানি শুল্ক আরোপ করেছেন। জাপানের ওপর তিনি প্রথমে ১০ শতাংশ সাধারণ শুল্ক এবং গাড়ির ওপর ২৭.৫ শতাংশ কর আরোপ করেন।

সম্প্রতি জাপান এক বাণিজ্য চুক্তি করেছে, যার ফলে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো ‘পারস্পরিক’ শুল্ক কমে ১৫ শতাংশে নেমেছে। জাপানি গাড়ির শুল্কও ১৫ শতাংশে নামানোর কথা থাকলেও এখনোও তা কার্যকর না হওয়ায় টোকিওর জন্য হতাশার কারণ হয়ে উঠেছে।

এ অবস্থায় প্রায় ৮ শতাংশ কর্মসংস্থানের সঙ্গে জড়িত জাপানের অটোমোবাইল শিল্প চাপে পড়েছে। 

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর