নেপালি জনগণকে সংযম দেখাতে মেয়র বলেন্দ্র শাহ’র আহবান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

নেপালে দুর্নীতি ও ঘুণে ধরা শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে তরুণদের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার সরকারের দুই মন্ত্রীর পদত্যাগের পর বিক্ষোভরত জনগণকে সংযম প্রদর্শনের আহবান জানিয়েছেন কাঠমান্ডু মহানগরের মেয়র বলেন্দ্র শাহ। 

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে, নেপালের তরুণ জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব বলেন্দ্র শাহ বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তাই মানুষের জীবন ও রাষ্ট্রের সম্পদ ক্ষতি এড়ানোর জন্য বিক্ষোভকারীদের শান্ত থাকার পাশাপাশি সংযম দেখাতে হবে। 

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর নেপালের জেন-জি  বিক্ষোভকারীরা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ’র প্রতি আহবান জানিয়ে শ্লোগান দেন, আসুন বালেন, আপনি এসে নতুন নেপালের হাল ধরুন। তরুণরা মেয়রকে এই নামেই সম্বোধন করে থাকেন।  

মেয়র বলেন্দ্র সরকারি-বেসরকারি স্থাপনা ও অবকাঠামোগুলোকে রাষ্ট্র ও জনগণের সম্পদ হিসাবে উল্লেখ করে এবং এসব ধ্বংস না করার আহবান জানিয়েছেন। তিনি লেখেন, দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি, আমাদের সম্মিলিত ক্ষতি। এখন আমাদের সকলের সংযম প্রদর্শন করা জরুরি। এখান থেকে তোমাদের প্রজন্মকেই দেশ পরিচালনা করতে হবে।

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মুখে মঙ্গলবার সকালে ওলি পদত্যাগ করেন। সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য শহরে জেন-জি বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালালে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হন।

ওলির পদত্যাগ করার পরও নেপালে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে পদ্ধতিগত সংস্কার এবং জবাবদিহিতার দাবি করছে।

এআরএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর