নেপালের তরুণ প্রজন্মের ‘আইডল’ কে এই বলেন্দ্র শাহ?

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

নেপালে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে আন্দোলন মাত্র একদিনের মধ্যেই তীব্রতর আকার নেয়। জেন-জির বিক্ষোভ আর আন্দোলনের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকারে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও অগ্নিগর্ভ পরিস্থিতিতে পদত্যাগ করেন তিনি। এরিমধ্যে ওলির পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল। স্বভাবতই প্রশ্ন উঠছে কে বসতে চলেছেন অশান্ত নেপালের গদিতে। 

আন্দোলনের শুরু থেকেই এক্ষেত্রে একটি নামই সামনে আসতে শুরু করে, তিনি হলের কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। ভারতবিরোধী কিন্তু আমেরিকাবান্ধব এই মেয়র নিজ দেশের তরুণ সমাজের কাছে দারুণ জনপ্রিয় এক নেতার নাম। ছকভাঙা ব্যক্তিত্বের কারণে তরুণদের প্রিয়মুখ হয়ে উঠা এই বলেন্দ্র শাহ’ই নেপালের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ নেপোকিড আন্দোলনের সূচনা করেছিলেন। 

নেপালে চলমান ‘জেন জি প্রোটেস্ট’ নামে পরিচিত আন্দোলনের নেতৃত্ব মূলত ২৮ বছরের কম বয়সী তরুণরা দিচ্ছে। একদিন আগে, হাজার হাজার মানুষ সংসদের বাইরে জড়ো হয়েছিল, যাদের অনেকেই পরনে ছিলো স্কুল ইউনিফর্ম। পুলিশ জনতার উপর গুলি চালানোর পর সহিংসতা ছড়িয়ে পড়ে। যার ফলে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন। আর আহত হয়েছিলো চারশ’র বেশি মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। 

হতাহতের ঘটনায় সেদিন রাতেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন এবং বলেন যে, তিনি এই ট্র্যাজেডির নৈতিক দায়িত্ব নিচ্ছেন। তার পথ অনুসরণ করে পদত্যাগ করেন কৃষিমন্ত্রীও। মঙ্গলবার তরুণদের বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী ওলি। এরপরেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভেসে আসছে শুরু বলেন্দ্র শাহের নাম। কে এই ছাকভাঙ্গা মানুষ?

কাঠমান্ডুর ১৫তম মেয়র বলেন্দ্র শাহ (বালেন শাহ নামেও পরিচিত) শুধু একজন রাজনীতিবিদই নন, একজন পুরো কৌশলী এবং র‌্যাপার। অনেক তরুণ নেপালির কাছে তিনি আশা ও পরিবর্তনের প্রতীক। বলেন্দ্র শাহ মেয়র পদে জয়লাভ করার পর, তাকে ভবিষ্যতে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে শুরু করেন নেপালের তরুণ প্রজন্ম। তার সাফল্য আরও স্বাধীন প্রার্থীদের রাজনীতিতে পা রাখার জন্য উৎসাহিত করে। 

এই নতুন শক্তির একটি স্পষ্ট ফলাফল ছিলো রবি লামিছানের নেতৃত্বে রাষ্ট্রীয় স্বাধীন পার্টির (আরএসপি) উত্থান, যা নেপালের সংসদের নিম্নকক্ষে ২১টি আসন জিতেছে। এটি নেপালের রাজনীতিতে নতুন ধারা এনেছে। কিন্তু বলেন্দ্র এবং অন্যান্যরা জাতীয় সরকার পরিচালনার বৃহত্তর এবং আরও জটিল চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। 

মেয়র থাকার সময় বালেন্দ্র কাঠমান্ডুর উল্লেখযোগ্য উন্নতি করেন। রাস্তাঘাট পরিষ্কার করা এবং পথচারীদের জন্য ফুটপাত নিরাপদ রাখার উপর জোর দেন। সরকারি স্কুলগুলোর উপর নজরদারি জোরদার করার জন্যও কাজ করেন এবং কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তার সবচেয়ে বড় শক্তি হল তার পরিষ্কার ভাবমূর্তি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। 

র‌্যাপার থেকে রাজনীতিবিদে বনে যাওয়া বলেন্দ্র শাহ শুরুকেই বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানান। এক ফেসবুক পোস্টে কাঠমান্ডুর মেয়র বলেছেন, আয়োজকদের দ্বারা নির্ধারিত বয়সের সীমার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি বিশ্বাস করেন, তাদের কণ্ঠস্বর শোনা প্রয়োজন। তিনি আরও বলেন যে যদিও তিনি সশরীরে উপস্থিত থাকবেন না, তবুও তার ‘পূর্ণ সমর্থন’ তরুণদের সঙ্গে থাকবেন।

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেন বলেন্দ্র। তিনি নেপালে পুরোকৌশল নিয়ে পড়াশুনা এবং পরে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশের আগে, তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতে একজন জনপ্রিয় র‌্যাপার এবং গীতিকার হিসেবে সক্রিয় ছিলেন। তরুণদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেন। 

প্রায়শই তার সঙ্গীতের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের মতো বিষয়গুলো তুলে ধরতেন। ২০২২ সালে তিনি কাঠমান্ডু মেয়র নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬১,০০০ এরও বেশি ভোট পেয়ে জয়ী হন। তিনি সাবিনা কাফলেকে বিয়ে করেন এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, যেখানে তিনি নিয়মিত নাগরিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জনসাধারণের সঙ্গে যোগাযোগ করেন।

২০২৩ সালে ভারতীয় সিনেমার বিরোধিতা করেছিলেন বলেন্দ্র শাহ। নেপালের নাগরিকরা তাকে সমর্থনও করেছিলেন। বলিউড সিনেমার দাপটে নেপাল, বিশেষ করে রাজধানী কাঠমান্ডুর হলগুলোতে স্থানীয় চলচ্চিত্রের কোন জায়গাই ছিলো না। বলেন্দ্র শাহ বলিউড সিনেমা প্রদর্শনের উপর বিধিনিষেধ আরোপ শুরু করেন। এনিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়ালেও কাঠমান্ডুবাসীর বিপুল সমর্থন পান বলেন্দ্র। এছাড়া, ২০২৩ সালে নিজ দপ্তরে ‘অখণ্ড নেপালের’ একটি মানচিত্র রেখে ব্যাপক সাড়া ফেলেন কাঠমান্ডুর এই মেয়র। 

নগরপিতার দায়িত্বে থাকলেও সামাজিক কাজেই বেশি যুক্ত থাকেন বলেন্দ্র শাহ। ‘টাইম ম্যাগাজিনে’ ২০২৩ সালে জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশ্বের জনপ্রিয় ১০০ ব্যক্তিত্বের মধ্যে তার নাম ছিলো। 'দ্য নিউইয়র্ক টাইমসের' মতো বিশ্ববখ্যাত দৈনিক তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন করেছিল। যুবসমাজের একটা বিশাল অংশ বালেনের ভক্ত। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়।  নিত্য নতুন বিতর্ক জন্ম দেয়াতেও সিদ্ধহস্ত তিনি।

বলেন্দ্র শাহের জীবনযাপন, স্টাইল, গাড়ির কালেকশন ইত্যাদির কারণে অনেকের কাছে রোল মডেল। সেই কারণেই তরুণ তুর্কিদের আন্দোলনকে নিজের করে নিতে পেরেছেন তিনি। তবে বলেন কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নন। রাজনীতিতে তার অপ্রত্যাশিত উত্থান, জনপ্রিয়তা তাঁকে যুবসমাজের আইডল করে তোলে। নেপালের প্রচলিত রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণেও তরুণদের প্রিয় হয়ে উঠেন।   

নেপালের তরুণরা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বলেন্দ্রর তুলনা করতে শুরু করেছে। মেয়র পদ থেকে পদত্যাগ করে দেশের দায়িত্ব নেয়ার আহ্বানও জানানো হচ্ছে তাকে। সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে বালেনের সমর্থনে বহু পোস্ট করা হয়েছে। নতুন রাজনৈতিক দল গঠন করে দেশ পরিচালনার জন্য তার প্রতি আবেদন জানানো হচ্ছে। নেপালের বড় অংশের মানুষের দাবি, দেশের তিনটি ঐতিহ্যবাহী প্রধান দলের নেতারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছেন, আর এ কারণে কারণে প্রয়োজন- নতুন দল নতুন নেতৃত্ব।

এআরএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর