৭২ ঘণ্টায় ছয় দেশে ইসরাইলের সন্ত্রাসী হামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ছয়টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এরমধ্যে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ঘাতক বাহিনী। তাদের দাবি, হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে বিমান হামলা চালানো আর এই হামলায় অন্তত ছয়জন নিহত হন। লেবাননেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা করেছে ইসরাইল। এছাড়া তিউনিসিয়ার উপকূলে গাজা ত্রাণবহরেও হামলা চালায় দখলদার সেনারা। 

গত সোমবার থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সোমবার নিহত হন ৬৭ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩২০ জন। এর মধ্যে ১৪ জন ত্রাণসহায়তা নিতে গিয়ে নিহত হন। অনাহারে মারা যান আরও ছয়জন, যাদের মধ্যে দুই শিশুও ছিলো। বেপরোয়া ইসরাইলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস, অবকাঠামো নষ্ট ও মানুষকে ঘরছাড়া করছে। ফলে অনেকেই কোথাও আশ্রয় পাচ্ছেন না।

এদিকে গেলো ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল যে ছয় দেশে হামলা চালিয়েছে সে দেশগুলো হলো- লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেন।  

লেবানন

গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল হামলা চালিয়েছে লেবাননে। সোমবার স্থানীয় সময় বেলা একটায় ইসরাইলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ও হারমেল এলাকায় হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।

সিরিয়া

সোমবার গভীর রাতে ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার হোমসের বিমানঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনাক্যাম্পে হামলা চালায়। 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে।

তিউনিসিয়া

সোমবার রাতে তিউনিসিয়ার উপকূলে গাজা ত্রাণবহরে হামলা চালায় ইসরাইল। তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে দাঁড়ানো অবস্থায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–এর প্রধান জাহাজ ফ্যামিলি বোটে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজে আগুন ধরে গেলেও বেচে যান ছয় যাত্রী । 

মঙ্গলবার রাতে একইভাবে তিউনিসিয়ার জলসীমায় যুক্তরাজ্যের পতাকাবাহী আলমা নামের আরেকটি জাহাজে ড্রোন হামলা চালায় ইসরাইল। 

কাতার 

এদিকে প্রথমবারের মতো কাতারে হামলা চালিয়েছে ইসরাইল। দখলদার রাষ্ট্রটির দাবি, তারা ওয়েস্ট বে লাগুন এলাকায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে হামাস নেতারা কাতারে অবস্থান করছেন। এখানেই যুক্তরাষ্ট্রের সেন্টকম নামের আঞ্চলিক সামরিক ঘাঁটি রয়েছে, যা হামলার স্থান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। 

ইয়েমেন 

এছাড়া বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ইসরাইল দাবি করেছে। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়।

আরবিএস
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর