‘অক্ষম’ বলায় স্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকলেন স্বামী!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীর বিরুদ্ধে অভিনব এক মামলা ঠুকেছেন এক স্বামী। স্ত্রীর অভিযোগ, তার স্বামীর যৌন ক্ষমতা নেই। এজন্য তাদের মধ্যে প্রায়ই কলহ হয়। এক পর্যায়ে ‘অক্ষম’ স্বামীর কাছে দুই কোটি রুপি দাবি করেন স্ত্রী। উপায়ন্তর না দেখে, শেষ পর্যন্ত স্ত্রীর বিরুদ্ধ অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন স্বামী। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুর গোবিন্দ রাজনগরের বাসিন্দা ওই ব্যক্তি চলতি বছরের ৫ মে বিয়ে করেন। বিয়ের পর তিনি এবং তার স্ত্রী বেঙ্গালুরুর সপ্তগিরি প্রাসাদে একসাথে থাকতেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া এবং কথা কাটাকাটি লেগেই থাকতো। 

৩৫ বছর বয়সী ওই ব্যক্তির দায়ের করা মামলার প্রথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুসারে, বিয়ের তিন মাস পর, তার স্ত্রী তাকে ‘পুরুষত্বহীন’ বলে সন্দেহ করেন এবং তাকে মেডিকেল পরীক্ষা করাতে বাধ্য করেন। স্বামীর সঙ্গে যৌন মিলন না হবার কারণ বিবাহিত জীবনে যোগ দেয়া হয়নি বলে দাবি করে স্ত্রী। 

মামলার এজাহারে ওই ব্যক্তি দাবি করেন, ডাক্তাররা নিশ্চিত করেছেন তিনি শারীরিকভাবে যৌন কার্যকলাপের জন্য সক্ষম। তিনি আরও দাবি করেছেন, ডাক্তাররা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন, দ্বিধাগ্রস্ততার কারণ হিসেবে মানসিক চাপকে উল্লেখ করেছেন। তবে ২৯ বছর বয়সী স্ত্রী কোন কথাই শুনছিলেন না। 

তবে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে যখন তার স্ত্রী তার স্বামীর বৈবাহিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করতে শুরু করেন। স্বামী অভিযোগ করেছেন, ১৭ আগস্ট তার বাসায় স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা হামলা চালিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করেন।

হামলার পর তিনি পুলিশের কাছে নালিশ করেন। পরে থানায় স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে হামলা ও হয়রানির অভিযোগে মামলা দায়ের করে। অভিযোগকারী ব্যক্তি এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তার স্ত্রী বিজেপির মিডিয়া সেলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি এ বিষয়ে দলের কাছে সহযোগিতা কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্তাধীন রয়েছে। এরপরেই ব্যবস্থা নেবেন তারা। 

একাত্তর/এসি
তীব্র পানি সংকট দেখা দিয়েছে ভারতের দক্ষিণের শহর বেঙ্গালুরুতে। ভয়াবহ সংকট মোকাবিলায় গাড়ি ধোয়া, নির্মাণকাজ, বাগান পরিচর্যাসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় কাজে পানির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর