বেঙ্গালুরুতে পানি ব্যবহারে নানা নিষেধাজ্ঞা!

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম

তীব্র পানি সংকট দেখা দিয়েছে ভারতের দক্ষিণের শহর বেঙ্গালুরুতে। ভয়াবহ সংকট মোকাবিলায় গাড়ি ধোয়া, নির্মাণকাজ, বাগান পরিচর্যাসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় কাজে পানির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

দৈনন্দিন কাজে পানির অভাবে দিশেহারা মানুষদের মধ্যে সরকারের এই নির্দেশ এসেছে ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে। তবে নির্দেশ অমান্য করে পানি ব্যবহার করলে পাঁচ হাজার ভারতীয় রুপি জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে এনডিটিভি।

আর প্রতিবার নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে আরো ৫০০ টাকা করে জরিমানার সঙ্গে যুক্ত হতে থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বোর্ড জানিয়েছে, নগরবাসীকে যানবাহন ধোয়া, নির্মাণ ও বিনোদন কাজে, সিনেমা হলে এবং বাগান পরিচর্যায় পানি ব্যবহার এড়াতে হবে। 

গত তিন মাস ধরে চলা পানির সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে গত কয়েকদিনে। নাজুক অবস্থা গোটা কর্ণাটক রাজ্যেই। হাহাকার ছড়িয়ে পড়েছে তুমাকুরু, উত্তর কন্নড় জেলাতেও।

তবে তীব্র সংকট ধারণ করেছে রাজধানী বেঙ্গালুরুতে। সেখানে এক বালতি পানি কিনতে মানুষকে গুনতে হচ্ছে এক থেকে দুই হাজার ভারতীয় রুপি।

ভারতের অপেক্ষাকৃত সমৃদ্ধ ও উন্নত শহরগুলোর একটি বেঙ্গালুরু, জনসংখ্যা এক কোটি ৩০ লাখ। মহানগরীতে দৈনিক পানির চাহিদা ২৬০ থেকে ২৮০ কোটি লিটার। কিন্তু, এই চাহিদার বিপরীতে সরকার সরবরাহ করতে পারছে ১১০ থেকে ১৩০ কোটি লিটার। অর্থাৎ দিনে ঘাটতি থাকছে ১৫০ কোটি লিটারের বেশি।

আর এই সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। তড়িঘড়ি করে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি কতোটা মোকাবিলা করা যাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

গত কয়েক মাস ধরে কম বৃষ্টি হওয়ার কারণেই পানির সংকট পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পানিরস্তুর নেমে যাওয়ায় শহরের বেশির ভাগ এলাকার নলকূপ শুকিয়ে গেছে। আর এতে পানিশূন্য হয়ে শুকিয়ে গেছে অন্তত ৩০০০ ট্যাঙ্কার।

কর্ণাটক রাজ্যের ২৩৬টি তালুককে খরা আক্রান্ত ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যে ২১৯টি তালুকের পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলেও জানানো হয়েছে।

আর সংকট মোকাবেলার রাজ্য সরকার যেসব সমাধানগুলি খুঁজছে, তার মধ্যে রয়েছে বাসিন্দাদের সমিতি থেকে পুনরায় ব্যবহার করা যায় এমন পরিশোধিত পানি।

নলকূপ শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানির অভাবে মজুদ করার ট্যাঙ্কার কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে সাধারণ মানুষদের। আর বেসরকারিভাবে ট্যাঙ্কারে রিজার্ভ করে যারা পানির ব্যবসা করেন, তাদেরকে পানির দাম কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ এ বিপর্যয়ে জনগণকে সহায়তা করতে জরুরি কল সেন্টার খোলা হয়েছে। সেখানে মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আর সাহায্যের আবেদনের জন্য মানুষ সেখানে ফোন করলেও কোনো সাড়াই মিলছে না বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

আর এরি মধ্যে অবৈধ পানির ট্যাঙ্কার মালিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। 

আরবি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর