এবার চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন রাগাসা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

ফিলিপাইন, তাইওয়ান ও হংকংয়ের পর এবার চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন রাগাসা। বুধবার দুপুরের পর চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডন প্রদেশের হাইলিং দ্বীপের উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরের নিকটবর্তী হাইলিং দ্বীপের উপকূলে রাগাসা স্থলভাগে আঘাত হানে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, প্রবল বাতাসে সাইনবোর্ড ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে গেছে এবং বেড়া ভেঙে পড়েছে। 

বেশ কয়েক ঘণ্টা ধরে শক্তিশালী ঘূর্ণিঝড়টি শহরের ভবনগুলোকে কাঁপিয়ে দিয়েছে এবং ২০ লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় কেন্দ্রভাগে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার প্রভাবে উপকূল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। এছাড়া, অন্তত ১০টি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাগাসার প্রভাবে গুয়াংডংয়ে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গত সোমবার সর্বপ্রথম ফিলিপাইনে আঘাত হানে এ সামুদ্রিক ঝড়টি। ওই সময় ঝড়টি সুপার টাইফুনে পরিণত হয়েছিল। এরপর এটি তাইওয়ান ও চীনের দিকে এগোতে থাকে। এছাড়া হংকংয়েও রাগাসার প্রভাব পড়ে। চলতি বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ছিল রাগাসা।

হংকংয়ে টাইফুনের আঘাতে অন্তত ৬২জন আহত হয়েছেন। এছাড়া এটি অবকাঠামোর অনেক ক্ষয়ক্ষতি করেছে। টাইফুনের প্রভাবে হওয়া বৃষ্টিতে অনেক জায়গা প্লাবিত হয়েছে। অপরদিকে তাইওয়ানে রাগাসা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে একটি লেকের বাঁধ ভেঙে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ১৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

একাত্তর/এসি
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর