ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ৬৯

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম

ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ জিএমটি) এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপের অনেক ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।

এএফপি খবরে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করে। 

সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, বোগো শহরের প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে।

গভর্নর বারিকুয়াত্রো তার অফিসিয়াল ফেসবুকে জানান, গুরুতর আহত রোগীদের সংখ্যা বেশি হওয়ায় কিছু রোগীকে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রদেশের অন্যত্র আরো ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে ১৪৭ জন আহত হয়েছে এবং ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসিন্দাদের দ্বারা ধারণকৃত এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গেছে, সেবুর কাছে বান্টায়ান দ্বীপে অবস্থিত একটি পুরোনো ক্যাথলিক গির্জার ঘণ্টা টাওয়ার ভূমিকম্পের সময় কেঁপে উঠছে এবং পরে ভেঙে পড়ছে।

একাত্তর/আরএ
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর