পাকিস্তানের কোয়েটায় গাড়ি বোমা হামলা, নিহত অন্তত ১০

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক এবং চারজন সেনা সদস্য। 

মঙ্গলবার প্রদেশটির সীমান্তরক্ষী বাহিনী-ফ্রন্টিয়ার কোরের আঞ্চলিক সদর দফতরের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি ফ্রন্টিয়ার কোরের আঞ্চলিক সদর দফতরে প্রবেশ করার আগে বিস্ফোরিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি'কে বলেন, সুজুকি ভ্যানে চড়ে একজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর তার পাঁচ সহযোগী কম্পাউন্ডে প্রবেশ করার চেষ্টা করে। গোলাগুলিতে সকল হামলাকারী নিহত হয়েছে। এতে চারজন এফসি সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিকও মারা গেছেন।

কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বালুচ বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চলে দিন দিন প্রাণঘাতী হামলা চালাচ্ছে এবং পাকিস্তানি তালেবানও নিয়মিত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ হলেও এটি সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং মানব উন্নয়ন সূচকে নিয়মিত নীচের দিকে থাকে।

বালুচ বিচ্ছিন্নতাবাদীরা দাবি করে, তারা তাদের ভূমিতে বালুচ জনগণের প্রতি বৈষম্য অবসানের জন্য লড়াই করছে। পাকিস্তানি বাহিনী এক দশকেরও বেশি সময় ধরে প্রদেশটিতে বিদ্রোহ দমন করছে এবং ২০২৪ সালে এখানে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এতে ৭৮২ জন নিহত হন।

পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস) এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে ৫২১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং চলতি বছরে সংখ্যা বেড়ে ৫৬৭ হয়েছে। সহিংসতার বেশিরভাগ ঘটনা আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে হয়েছে।

পিআইপিএস-এর প্রেসিডেন্ট আমির রানা বলেন, এই বছরের প্রথম দিকে বিশেষ করে বালুচিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এর আগে সোমবার রাতে, দেশটির উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণে ৯ জন সেনা নিহত হয় বলে জানান আপার সাউথ ওয়াজিরিস্তানের এক প্রশাসনিক কর্মকর্তা।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর