ব্রিটিশ সরকারের ‘ইউটার্ন’, বৃত্তি পাওয়া গাজার শিক্ষার্থীদের পরিবার সঙ্গে আনার অনুমতি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম

বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পড়তে যাওয়া গাজার ফিলিস্তিনি শিক্ষার্থীরা এখন তাদের পরিবারের সদস্যদেরও সঙ্গে নিতে পারবেন। পরিবার আনার ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করে সরকারি পদক্ষেপ নেয়ার পরেই এই অনুমতি মিললো।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আগে প্রচলিত শিক্ষার্থী ভিসার নীতি অনুসারে, পরিবারের সদস্য ও সন্তানদের ব্রিটেনে সঙ্গে নিয়ে আসার অনুমতি না থাকায় শিক্ষার্থীরা তাদের বৃত্তি গ্রহণ করতে পারছিলেন না। নতুন পদ্ধতিতে এবার সে সংকট দূর হলো।

ওই খবরে বলা হয়েছে, দেশটির সংসদ সদস্য (এমপি), শিক্ষাবিদ এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জোরদার তদবিরের পর বিট্রিশ সরকার পুরনো নিয়ম পরিবর্তন করেছে।

সরকারের একজন মুখপাত্র বলেছেন, সংঘর্ষময় দুটি বছর পার করার পর যুক্তরাজ্যে পড়তে আসা গাজার শিক্ষার্থীরা এক ভয়াবহ অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছে। তারা অকল্পনীয় কষ্ট সহ্য করেছে, তবে এখন তারা আমাদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মাধ্যমে তাদের জীবন পুনর্গঠন শুরু করতে পারে।

তিনি আরো বলেন, এ কারণেই আমরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ভরশীল (পরিবারের সদস্য) যারা অভিবাসন নীতি অনুসারে এখানে অধ্যয়নের জন্য যোগ্য, তাদের ক্ষেত্রে আমরা প্রতিটির ভিত্তিতে সরিয়ে আনার প্রক্রিয়াকে সমর্থন করছি।

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য নতুন আইন চালুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৭৫ জন শিক্ষার্থী যুক্তরাজ্যে পৌঁছেছেন। তারা প্রত্যেকেই পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন।

অক্টোবরের শুরুর দিকে, ১০০ জনেরও বেশি সংসদ সদস্যের (এমপি) একটি আন্তঃদলীয় গোষ্ঠী সরকারের কাছে এই ছাড় দেয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তারা ফিলিস্তিনি শিক্ষার্থীদের দুরবস্থার বিষয়টি তুলে ধরেছিলেন।

শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনভার সলোমন বলেছেন, গাজার ভয়াবহ ধ্বংসলীলা থেকে পালিয়ে আসা শিক্ষার্থীদের এটা বলাটা অত্যন্ত নির্মম যে তারা এখানে নিরাপদে পড়াশোনা করতে পারলেও, প্রিয়জনদের ছেড়ে আসতে হবে। কাউকেই শিক্ষা ও পরিবারের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর