ভারতে মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে আবারও বড় ধরনের ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে চলছে সাঁড়াশি উদ্ধার অভিযান। 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর জেলার বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকার কাছে একটি যাত্রীবাহী কোরবা ট্রেনের সাথে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। 

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং নিশ্চিত করেছেন , দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। 

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন এবং সামনের বগিগুলো ভেঙে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) এর সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়।

নিরাপদে উদ্ধার হওয়াদের মধ্যে একটি শিশুও রয়েছে। মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে, ট্রেনের ভেতরেই গুরুতর আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকরা কাজ করছেন, কারণ ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

সংঘর্ষের ফলে ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুরো রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন বাতিল বা ডাইভার্ট করা হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা করা হচ্ছে। 

কারিগরি দলগুলো রাতভর লাইন পুনরুদ্ধার এবং বৈদ্যুতিক ব্যবস্থা মেরামতের জন্য কাজ করছে। রেলওয়ে কর্মকর্তারা দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছেন। প্রাথমিক প্রতিবেদনে সিগন্যালিং ব্যর্থতা বা মানবিক ত্রুটির সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর