হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার আটকের কথা জানালো ইরান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

ইরান শনিবার নিশ্চিত করেছে, তারা উপসাগরীয় জলসীমা হরমুজ প্রণালী থেকে একটি আন্তর্জাতিক ট্যাঙ্কার আটক করেছে। অভিযোগ, জাহাজটি 'অননুমোদিত পণ্য' বহন এবং সমুদ্র আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেভল্যুশনারি গার্ডসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত জুন মাস থেকে এই প্রথম তেহরানের কোনো বাণিজ্যিক জাহাজ আটকের খবর পাওয়া গেল।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র অনুযায়ী, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এই ট্যাঙ্কারটির নাম 'তালারা'। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে উচ্চ-সালফার গ্যাস-অয়েল বোঝাই করে ভারত মহাসাগর হয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো।

ট্যাঙ্কারটির ব্যবস্থাপক কলাম্বিয়া শিপম্যানেজমেন্ট জানিয়েছে, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন সংস্থা, সামরিক নিরাপত্তা সংস্থা ও ট্যাঙ্কারের মালিকের (সাইপ্রাস-ভিত্তিক পাশা ফিনান্স) সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ট্যাঙ্কারটি অননুমোদিত পণ্য বহনের মাধ্যমে নিয়ম লঙ্ঘন করেছে। তবে কী ধরনের নিয়ম লঙ্ঘন হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী এই ঘটনার বিষয়ে অবগত আছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা মন্তব্য করেছেন যে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান এমন কোনো পদক্ষেপ নেয়নি, তাই এই ঘটনাটি আশ্চর্যজনক।

ইরানের আইআরজিসি গত কয়েক বছরে উপসাগরীয় জলসীমায় প্রায়শই বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে, যা মূলত চোরাচালান, প্রযুক্তিগত ত্রুটি বা আইনি বিরোধের অভিযোগের ভিত্তিতে হয়েছে। তবে জুনে ইসরাইল-মার্কিন বোমাবর্ষণের পর ইরান আঞ্চলিক সামরিক কার্যকলাপ কিছুটা সংযত রেখেছিল। 

সবশেষ জাহাজ আটকের খবর পাওয়া গিয়েছিল গত বছরের এপ্রিলে। এই আটককে আন্তর্জাতিক মহল জুন মাসে হামলার পর তেহরানের সামরিক তৎপরতা পুনরায় বৃদ্ধির একটি ইঙ্গিত হিসেবে দেখছে। 

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর