ইউক্রেন যুদ্ধ অবসানের প্রত্যাশায় রাশিয়ায় প্রতিনিধিদল পাঠাবে হাঙ্গেরি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছেন যে, তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রস্তুতি হিসেবে কয়েক দিনের মধ্যে রাশিয়ায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বসন্তে আইনসভা নির্বাচনের আগে কেসকেমেটে এক বিশেষ সমাবেশে অরবান মস্কো এবং ওয়াশিংটনের সাথে বুদাপেস্টের বৈদেশিক সম্পর্ক নিয়ে এক বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিনিধি দলের উদ্দেশ্য হবে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া, বিশেষ করে যুদ্ধোত্তর পরিস্থিতিতে যেখানে রাশিয়াকে পশ্চিমা অর্থনীতি থেকে বিচ্ছিন্ন না করে বরং পুনরায় একত্রিত করা।

জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী এমন এক ইউরোপীয় নেতা যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েরই ঘনিষ্ঠ।

তিনি উল্লেখ করেন যে, তিনি ওয়াশিংটন এবং মস্কোর সঙ্গে আলোচনা করছেন, যদিও তিনি বলেন যে ‘প্রতিটি বিষয়ে বিস্তারিত এখনই বলা উচিত নয়।

অরবান বলেন, আমাদের সামনের দিকে চিন্তা করতে হবে। যদি ঈশ্বর আমাদের সাহায্য করেন এবং যুদ্ধ শেষ হয় এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়াকে বিশ্ব অর্থনীতিতে পুনরায় যুক্ত করতে সফল হয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন, তাহলে পরিস্থিতি বদলে যাবে এবং আমরা নিজেদেরকে একটি ভিন্ন অর্থনৈতিক দৃশ্যপটে খুঁজে পাবো।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর