জঙ্গিদের অভয়ারণ্য কানাডা, লঙ্কান মন্ত্রীর তোপ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

ভারতের সঙ্গে টানাপোড়েনে কানাডাকে একহাত নিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি। তিনি বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য এবং অভয়ারণ্য হয়ে উঠেছে কানাডা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক সাইড লাইন বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আপত্তিকর ও ভিত্তিহীন অভিযোগ তুলে আনেন ট্রুডো। 

এ সময় আলি সাবরি আরও জানান, শুধু ভারতের বিরুদ্ধেই ভিত্তিহীন অভিযোগ নয় এর আগে, এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গণহত্যার ভিত্তিহীন অভিযোগ এনেছিলেন জাস্টিন ট্রুডো।

সোমবার ভারত-কানাডা কূটনৈতিক সংঘাত নিয়ে মুখ খোলেন সাবরি। নিউইয়র্কে সংবাদ সংস্থা- এএনআই’র করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে কানাডা। কোনও প্রমাণ ছাড়াই বিস্ফোরক অভিযোগ করা কানাডার প্রধানমন্ত্রীর অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।

এছাড়া কানাডার সংসদে এক প্রাক্তন নাৎসিকে সম্মান জানানোর প্রসঙ্গ টেনেও ট্রুডোকে একহাত নিয়েছেন লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নাৎসিকে সম্মান জানিয়ে আবার ক্ষমা চেয়ে দেশটির সংসদ হাস্যরস তৈরি করেছে গোটা বিশ্বে। আসলে দেশটির নেতারা ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে এসব কর্মকাণ্ডের মাধ্যমে।
 
উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডা টানাপোড়েন চলছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ, এই হত্যা হয়েছে ভারতের নির্দেশে। কানাডার গ্লোবাল নিউজ বলছে, বর্তমানে বিরোধী দলনেতা কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন দেশটির অধিকাংশ মানুষ। ওই রিপোর্টের দাবি, এখনই ভোট হলে বড় হারের মুখে পড়বেন ট্রুডো।

এদিকে, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আলি সাবরি জানান, চীনের জাহাজকে বন্দরে নোঙর করার অনুমতি দেয়া হয়নি। নয়াদিল্লির উদ্বেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। আগামী অক্টোবর মাসেই শ্রীলঙ্কার বন্দরে নোঙর করার কথা রয়েছে শি ইয়ান-৬ নামের একটি চীনা জাহাজের। 

একাত্তর/এসি
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর