গাজা গণহত্যার তদন্ত বন্ধে ইসরাইলি আবেদন খারিজ করলো আইসিসি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

গাজা গণহত্যার তদন্ত বন্ধে দখলদার ইসরাইলের করা আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। 

স্থানীয় সময় সোমবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি'র আপিল বিভাগ ইসরাইলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয়। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। 

আইসিসির আপিল বিচারকেরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, তদন্তে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পরের ঘটনাগুলোকেও অন্তর্ভুক্ত করা যাবে।

এই রায়ের ফলে গত বছর মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও বহাল থাকছে।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় হামাস। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। 

গেলো দুই বছরে গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। 

গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ইসরাইলের তদন্তে নামে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। তবে ইসরাইল বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

অন্যদিকে, কসাই নেতানিয়াহু ও গ্যালান্টের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আইসিসি। তবে পরোয়ানা জারির পর দেইফের মৃত্যু হয়। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর