ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

ভেনেজুয়েলার রাজধানীতে হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর সিবিএস নিউজের।

হামলার নিন্দা জানিয়ে মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা। ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই যুক্তরাষ্ট্র এই আগ্রাসন চালাচ্ছে।

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন। 

এরই মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে—এমন ছবিও প্রকাশ পেয়েছে।

বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়ার পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

এর আগে সিএনএনের সাংবাদিকরা জানান, ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় অনুসারে প্রথম বিস্ফোরণের শব্দ রেকর্ড করা হয়েছে রাত প্রায় একটা ৫০ মিনিটে। সিএনএনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে এই বিস্ফোরণগুলো প্রত্যক্ষ করেছে। সাংবাদিকরা জানিয়েছেন, একটি বিস্ফোরণ এতোটাই প্রবল ছিল যে, এর ধাক্কায় জানালা কেঁপে উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর আকাশে নিচু দিয়ে উড়তে থাকা বিমানের শব্দ শোনা যায়। রাজধানী ক্যারাকাসের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায়, বিশেষ করে একটি বড়ো সামরিক ঘাঁটির কাছাকাছি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক বাসিন্দা ভয়ে রাস্তায় নেমে আসেন। লা কার্লোটা বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

একাত্তর/এসি
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর