প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার প্রমাণ চায় ভেনিজুয়েলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো দম্পতিকে আটকের দাবি করার পর, ভেনিজুয়েলা সরকার তাদের ‘জীবিত থাকার প্রমাণ’ দাবি করেছে।

শনিবার ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস একটি টেলিভিশন চ্যানেলে দেয়া ফোনালাপে জানান, গভীর রাতে কারাকাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানে মার্কিন হামলার পর থেকে তারা প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। রদ্রিগেস বলেন, সরকার তাদের উভয়েরই অবিলম্বে ‘জীবিত থাকার প্রমাণ’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে।

এদিকে মার্কিন উপ-পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যান্ডউ জানিয়েছেন, মাদুরো অবশেষে তার অপরাধের জন্য ন্যায়বিচারের মুখোমুখি হবেন। আর রিপাবলিকান মার্কিন সিনেটর মাইক লি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেপ্তার করেছে এবং যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিচার করা হবে।

ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিকের (রুবিও) সাথে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লি লিখেছেন, "তিনি (রুবিও) আশা করছেন যে মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় ভেনিজুয়েলায় আর কোনো অভিযানের প্রয়োজন পড়বে না।"

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় একটি বড় ধরনের সফল অভিযান চালিয়েছে এবং মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, গভীর রাতে চালানো এই হামলায় রাজধানী কারাকাসের একাধিক বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা বর্তমানে হামলায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা নিরূপণের চেষ্টা করছি। বিদেশি সেনাবাহিনীর এই নগ্ন হস্তক্ষেপ ভেনিজুয়েলা কোনোভাবেই মেনে নেবে না এবং তা প্রতিরোধ করা হবে।

পাদ্রিনো আরও উল্লেখ করেন, হামলার আকস্মিকতা এবং ব্যাপকতার কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখার কথা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের এই সরাসরি সামরিক পদক্ষেপ লাতিন আমেরিকার রাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে ‘মাদক পাচারকারী’ এবং ‘অগণতান্ত্রিক’ হিসেবে অভিযুক্ত করে আসলেও, ভেনিজুয়েলা একে দেশটির খনিজ সম্পদ দখলের একটি ষড়যন্ত্র হিসেবে দেখছে।

সার্বভৌম একটি রাষ্ট্রের প্রধানকে এভাবে আটকের ঘটনা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে সবার নজর এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ এবং মাদুরো দম্পতির বর্তমান অবস্থার দিকে।

এআরএস
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর