আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, মার্কিন আদালতে মাদুরো

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

কারাকাসে তার বাসভবনে এক অত্যাশ্চর্য অভিযানে মার্কিন বাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার দুই দিন পর সোমবার তাকে আদালতে হাজির কারা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আদালতকক্ষে ঢোকার সময় হাসিমুখে, শার্ট ও ট্রাউজার পরা মাদুরো নরম স্বরে কথা বলছিলেন।

খবরে বলা হয়, মাদুরো আদালতে দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় কথা বলেন। তিনি বলেন, আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং গত ৩ জানুয়ারি শনিবার আমাকে অপহরণ করা হয়েছে, ‘ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে আটক করা হয়েছে।’

তেলসমৃদ্ধ দেশটি তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে কঠোর হাতে শাসন করেছেন। বিচারক যখন তাকে শুধু নিজের নাম বলতেই নির্দেশ দেন, তখন তিনি নিজের পতনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একইভাবে অভিযোগ অস্বীকার করেন। বিচারক উভয়কেই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে। এর আগে গত শনিবার আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়।

মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ কারাকাসের রাস্তায় মিছিল করে।

একাত্তর/আরএ
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর