মাদুরোকে ধরতে কারাকাসে ঢোকে ২০০ মার্কিন সেনা: পেন্টাগন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

ভেনেজুয়েলার সদ্য ক্ষমতাচ্যুত বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা সরাসরি রাজধানী কারাকাসে প্রবেশ করেছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) পেন্টাগন প্রধান পিট হেগসেথ এ তথ্য জানান।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, পিট হেগসেথ জানিয়েছেন, গত সপ্তাহের শেষে চালানো এক ঝটিকা অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এর মধ্য দিয়ে ভেনেজুয়েলায় মাদুরোর ১২ বছরের শাসনের অবসান ঘটে। 

ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো একটি আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনা করতেন। তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র পাঁচ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল।

ভার্জিনিয়ায় মার্কিন নৌসেনা ও জাহাজ নির্মাণকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে হেগসেথ বলেন, কারাকাসে আমাদের প্রায় ২০০ জন সাহসী সেনা সদস্য অভিযান চালিয়ে মার্কিন আদালতে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সফল অভিযানে কোনো প্রাণহানি হয়নি।

এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা কারাকাসের সেই অভিযানে অংশ নেয়া সেনার সংখ্যা প্রকাশ করলেন। হেলিকপ্টার ও প্রায় দেড় শতাধিক সামরিক বিমান এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়া হয়।

মাদুরো নিজেকে সমাজতান্ত্রিক নেতা হিসেবে দাবি করলেও তার বিরুদ্ধে কঠোর হাতে দেশ শাসন ও নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিলো।

এদিকে, সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হলে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর