ব্রুকলিনের কুখ্যাত এমডিসি কারাগারে বন্দি মাদুরো দম্পতি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) বন্দি। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফেডারেল প্রি-ট্রায়াল বা বিচার-পূর্ব আটক কেন্দ্র।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার মাদক পাচার ও অন্যান্য অভিযোগে এই দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর নিউইয়র্কের একটি ফেডারেল আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাদুরো ও ফ্লোরেসকে এই বিশাল কারাগারে বন্দি রাখার নির্দেশ দেন।

১ হাজার ৬০০ বন্দি ধারণক্ষমতার এমডিসি ব্রুকলিন হলো নিউইয়র্ক সিটির একমাত্র কারাগার, যেখানে ফেডারেল বিচারের মুখোমুখি আসামিদের রাখা হয়।

সম্প্রতি এই কারাগারে আলোচিত অনেক বন্দিকে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন র‌্যাপ সম্রাট শন ‘ডিডি’ কম্বস এবং সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল। 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পাওয়া মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজও এখানে ছিলেন।

বহুল ব্যবহৃত এই কারাগারের বিরুদ্ধে অব্যবস্থাপনার নানা অভিযোগ রয়েছে। জরাজীর্ণ ভবন এবং বন্দিদের সঠিক স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থতার কারণে কারাগারটি নিয়মিত সমালোচনার মুখে পড়ে।

কারাগারটি বেশ কিছু বড় ঘটনার জন্য কুখ্যাত। এর মধ্যে রয়েছে ২০১৯ সালের প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ বিপর্যয় এবং ২০২৪ সালে দুই বন্দিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা।

সম্প্রতি ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে অনুপ্রবেশের সন্দেহে আটক অভিবাসীদেরও এই কারাগারে রাখা শুরু হয়েছে।

নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের বিশেষ পরামর্শদাতা ড্যানিয়েল ল্যামব্রাইট এই কারাগারের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে পচা খাবার, অনিয়ন্ত্রিত সহিংসতা এবং চিকিৎসা সেবার অভাবের কথা তুলে ধরেন।

ল্যামব্রাইট বলেন, একটি রহস্যময় ও অমানবিক দুর্যোগের নাম এমডিসি ব্রুকলিন। অভিবাসন সংক্রান্ত বিষয়ে এর কোনো ভূমিকা থাকা উচিত নয়। কারো সাথেই এমন আচরণ কাম্য নয়।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর