গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে এবার সরাসরি সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি জানায় মঙ্গলবার (৬ জানুয়ারি) হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, গ্রিনল্যান্ড দখল এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার’ এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেয়া হতে পারে। ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানে ন্যাটো মিত্র ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও চরমে পৌঁছেছে।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর থেকেই ট্রাম্পের নজর ফের আর্কটিক অঞ্চলের এই ডেনিশ ভূখণ্ডের ওপর পড়েছে। বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেরু অঞ্চলের বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় গ্রিনল্যান্ডের গুরুত্ব অনেক বেড়েছে। 

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষকে রুখতে এটি জরুরি। প্রেসিডেন্ট ও তার দল এই লক্ষ্য অর্জনে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন। আর কমান্ডার-ইন-চিফ হিসেবে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার বিকল্প তো সব সময়ই খোলা আছে।

এদিকে, চলমান উত্তেজনা নিরসনে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। 

তবে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০২৫ সাল থেকেই তারা মন্ত্রী পর্যায়ে বৈঠকের অনুরোধ করে আসছেন, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লারস লোকে রাসমুসেন আশা প্রকাশ করেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলে ‘ভুল বোঝাবুঝি’ দূর হবে।

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কেবল গ্রিনল্যান্ডের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে সমর্থন জানিয়েছে। এই সমর্থনের জন্য নিলসেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গ্রিনল্যান্ডে বর্তমানে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস এবং সেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। গত রোববার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আগামী দুই মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং তারা ন্যাটোর অন্তর্ভুক্ত। সুতরাং এর ভাগ্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই নির্ধারণ করবে।

তবে ডেনমার্কের রয়্যাল ডিফেন্স কলেজের বিশেষজ্ঞ মার্ক জ্যাকবসেন ট্রাম্পের এই আচরণকে ‘পুরানো রেকর্ডের’ মতো বলে মন্তব্য করেছেন। যদিও ট্রাম্প দাবি করেছেন যে ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা দিতে সক্ষম নয়।

তবে কোপেনহেগেন নিরাপত্তায় ব্যাপক বিনিয়োগ করেছে। গত বছরই সেখানে তারা ৯০ বিলিয়ন ক্রোনার (১৪ বিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর