বিশ্বব্যবস্থা ধ্বংস করছে আমেরিকা, গর্জে উঠলেন জার্মান প্রেসিডেন্ট

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন যেন বিশ্বব্যবস্থা কোনো ‘দস্যুদের আস্তানা’য় পরিণত না হয়, যেখানে নীতিহীনরা যা খুশি তা-ই দখল করে নেবে।

অস্বাভাবিক রকমের কড়া এই মন্তব্যে স্টাইনমায়ার বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র এখন এমনভাবে হামলার শিকার হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তার এই মন্তব্যগুলো মূলত গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করায় মার্কিন পদক্ষেপের দিকে ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে।

জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও, তার বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং সক্রিয় রাজনীতিকদের তুলনায় তিনি নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে অধিকতর স্বাধীনতা ভোগ করেন।

রাশিয়ার ক্রিমিয়া দখল এবং পরবর্তীতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণকে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বর্ণনা করে স্টাইনমায়ার বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ ইতিহাসের দ্বিতীয় বড় ধরনের ফাটল।

বুধবার রাতে এক সেমিনারে তিনি বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্র, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল, তাদের মাধ্যমেই এখন মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে একটি দস্যুদের আস্তানায় পরিণত হওয়া থেকে রক্ষা করা- যেখানে চরম নীতিহীনরা তাদের ইচ্ছামতো যা খুশি কেড়ে নেবে এবং যেখানে কোনো অঞ্চল বা আস্ত দেশকে গুটিকয়েক বড় শক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হবে।

স্টাইনমায়ার জোর দিয়ে বলেন, এই হুমকিমূলক পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় পদক্ষেপ প্রয়োজন এবং বিশ্বব্যবস্থা রক্ষায় ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে একজোট হবার আহ্বান জানান।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর