দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ, ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

ইরানের প্রধান শহরগুলো শুক্রবার রাতে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন করে গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে আরও সহিংস হয়ে উঠেছে। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা।

দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ইরানি কর্তৃপক্ষের জন্য গত কয়েক বছরের মধ্যে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর মনোভাব বজায় রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি অনুযায়ী, বৃহস্পতিবারের সবচাইতে বড় বিক্ষোভের পর শুক্রবার রাতেও নতুন করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইন্টারনেট মনিটর নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে, যা বিক্ষোভের ছবি বহির্বিশ্বে পৌঁছাতে বাধা দিচ্ছে।

ইরানের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের ১৮০টি শহরের ৫১২টি স্থানে বিক্ষোভ হয়েছে। এতে ৫০ জন বিক্ষোভকারী, ১৪ জন নিরাপত্তা কর্মী এবং একজন সরকার সমর্থিত বেসামরিক নাগরিকসহ মোট ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়াও ২,৩১১ জনকে আটক করা হয়েছে এবং অসংখ্য মানুষ পেলেট গান ও প্লাস্টিক বুলেটে আহত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে প্রাণঘাতী শক্তির বেআইনি ব্যবহারের উদ্বেগজনক রিপোর্টগুলো বিশ্লেষণ করছে। নোবেলজয়ী শিরিন এবাদি সতর্ক করেছেন, যোগাযোগের এই বিচ্ছিন্নতাকে ঢাল হিসেবে ব্যবহার করে কর্তৃপক্ষ বড় ধরনের কোনো ‘গণহত্যা’র প্রস্তুতি নিচ্ছে কি না। তিনি তেহরানের একটি হাসপাতালেই কয়েকশ মানুষের চোখে আঘাত পাওয়ার খবর পেয়েছেন।

তেহরানের সাদাতাবাদে মানুষকে হাঁড়ি-পাতিল বাজিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে রাজধানী ছাড়াও মাশহাদ, তাবরিজ এবং পবিত্র শহর কোমেও বিশাল বিক্ষোভের চিত্র উঠে এসেছে। পশ্চিমের শহর হামাদানে এক ব্যক্তিকে শাহ আমলের পতাকা ওড়াতে দেখা গেছে। উত্তরের একটি জেলায় মানুষকে মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে নাচতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক শাহ-পুত্র রেজা পাহলভি শুক্রবারের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন এবং শনি ও রবিবার আরও সুনির্দিষ্ট প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন শুধু রাস্তায় নামা নয়, বরং শহরের কেন্দ্রগুলো দখল ও নিয়ন্ত্রণ করা। তিনি খুব শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বিক্ষোভে বেশ কজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা শান্তিশৃঙ্খলা রক্ষায় শত্রুর বিরুদ্ধে জাতীয় স্বার্থের সুরক্ষা দেবে। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, আমরা একটি যুদ্ধের মাঝখানে রয়েছি এবং এই ঘটনাগুলো বাইরে থেকে পরিচালিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে মানুষ এখন এমন সব শহর দখল করে নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব ছিল।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর