হামলা হলে জ্বলবে মার্কিন ঘাঁটি, তেহরানের চরম হুঁশিয়ারি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ রুখতে তেহরান এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্র সেখান থেকে ইরানে হামলা চালালে পাল্টা আঘাত হিসেবে ওই ঘাঁটিগুলোতেও হামলা চালাবে তেহরান।

তিন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, ইরানের হুমকির পরপরই এই অঞ্চলের প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। যদিও গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো, এবার এখনো বড় আকারের সেনা সরিয়ে নেয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলা বর্তমান গণবিক্ষোভ দমনে এ পর্যন্ত ২,৬০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। ইসরাইলের একটি মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্প ইতিমধ্যেই ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে এই অভিযানের ব্যাপ্তি বা সময় ঠিক কবে হবে তা এখনো স্পষ্ট নয়।

আল উদেইদ ঘাঁটিতে সতর্কতা

কূটনীতিকরা জানিয়েছেন, কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু কর্মীকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। একজন কূটনীতিক একে ‘কৌশলগত অবস্থান পরিবর্তন’ হিসেবে অভিহিত করেছেন, একে প্রত্যাহার বলা যাবে না। গত বছর ইরানি হামলার আশঙ্কায় বড় আকারে সেনাদের কাছের স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছিল, এবার তেমন কিছু লক্ষ্য করা যায়নি।

আঞ্চলিক রাষ্ট্রগুলোর প্রতি ইরানের আহবান

ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিন ধরে ইরানে হস্তক্ষেপের প্রকাশ্য হুমকি দিচ্ছেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া শুরু করলে ইরানকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে। তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাবার এবং সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করার আহবান জানিয়ে বলেছেন, ‘সাহায্য আসছে’। তবে কি ধরনের সাহায্য সেটি খোলাসা করেননি ট্রাম্প।

এমন অবস্থায় নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান এই অঞ্চলের মার্কিন মিত্রদের অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত সব আঞ্চলিক দেশকে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্যবস্তু করে, তবে ওসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালানো হবে।

এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলে কাতারের আল উদেইদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরসহ অসংখ্য মার্কিন ঘাঁটি রয়েছে।

তথ্য প্রবাহে বাধা ও নিহতের সংখ্যা ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ইরান থেকে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা- এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারী এবং ১৪৭ জন সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, গত মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে নিহতের সংখ্যা প্রায় ২,০০০ বলে জানিয়েছিলেন।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর