এপস্টাইন ফাইলসে মীরা নায়ার থেকে শুরু করে ইলন-বেজোসের নাম!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

মার্কিন বিচার বিভাগ কর্তৃক জেফরি এপস্টাইন সংক্রান্ত ৩০ লক্ষাধিক পৃষ্ঠার নতুন গোপন নথি বা ‘এপস্টাইন ফাইলস’ প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে। গত শুক্রবার অবমুক্ত করা এই নথিতে এক লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজার ভিডিও রয়েছে, যা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারকাদের অন্ধকার জগতের নতুন নতুন তথ্য সামনে নিয়ে এসেছে।

সদ্য প্রকাশিত এপস্টাইন ফাইলসে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা তথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নাম উঠে এসেছে। 

নথিতে থাকা ২০০৯ সালের ২১ অক্টোবরের একটি ইমেল থেকে জানা যায়, মীরা নায়ারের ‘অ্যামেলিয়া’ ছবির প্রিমিয়ার পরবর্তী পার্টি অনুষ্ঠিত হয়েছিল দণ্ডিত যৌন পাচারকারী ঘিসলাইন ম্যাক্সওয়েলের বাড়িতে। সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আমাজন সিইও জেফ বেজোস উপস্থিত ছিলেন। প্রচারক পেগি সিগালের পাঠানো ওই ইমেলে মীরা নায়ারের ছবির সমালোচনা করে সেটিকে ‘মৃদু’ বলে বর্ণনা করা হয়।

নথি অনুযায়ী, টেসলা প্রধান ইলন মাস্ক ও জেফরি এপস্টাইনের মধ্যে ২০১২ সালে একাধিক ইমেল বিনিময় হয়েছে। একটি ইমেলে এপস্টাইন মাস্ককে তার ব্যক্তিগত দ্বীপে ভ্রমণের জন্য কতজন সদস্য থাকবে তা জানতে চান। জবাবে মাস্ক লেখেন, সম্ভবত তিনি ও তালুলাহ (তার তৎকালীন স্ত্রী) সেখানে যাবেন। মাস্ক আগ্রহের সাথে জানতে চেয়েছিলেন, কোন দিন ওই দ্বীপে সবথেকে ‘বন্য পার্টি’ অনুষ্ঠিত হবে।

সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য পাওয়া গেছে ২০১৯ সালের একটি এফবিআই সাক্ষাৎকারের নথিতে। এক ভুক্তভোগী যুবক অভিযোগ করেছেন, ২০০০ সালে একটি ইয়টে তাকে বিল ক্লিনটন এবং জেফরি এপস্টাইন মিলে যৌন নির্যাতন করেছিলেন। ওই সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। ওই যুবক আরও দাবি করেন, তাকে ড্রাগ খাইয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল এবং তিনি সেখানে শিশুদের অঙ্গচ্ছেদ ও বীভৎস কিছু ধর্মীয় আচার পালিত হতে দেখেছেন।

তবে এফবিআই নথিতে উল্লেখ করা হয়েছে, ওই যুবকের দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাকে মাইকেল মুর নামক এক ব্যক্তির মাধ্যমে এফবিআই’র কাছে আনা হয়েছিল। এফবিআই ওই সময় যুবকটিকে ‘মানসিকভাবে ভারসাম্যহীন’ বলে বর্ণনা করেছিল।

নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার উঠে এসেছে। অভিযোগ করা হয়েছে যে, ২৫ বছর আগে নিউ জার্সিতে ১৩-১৪ বছর বয়সী এক কিশোরীকে ট্রাম্পের সাথে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হয়েছিল। নথিতে আরও উল্লেখ আছে, ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে আয়োজিত পার্টিগুলোতে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভানকা ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিচার বিভাগের বক্তব্য: ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেন, এসব নথি প্রকাশের মাধ্যমে মার্কিনদের কাছে স্বচ্ছতা নিশ্চিতের দীর্ঘ প্রক্রিয়া শেষ হলো। তিনি যোগ করেন, তারা ডোনাল্ড ট্রাম্প বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে সুরক্ষার চেষ্টা করেননি, আইন মেনেই সব তথ্য জনসমক্ষে আনা হয়েছে।

হোয়াইট হাউস বা মার্কিন বিচার বিভাগ এখনো নতুন অভিযোগগুল নিয়ে এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। বেশিরভাগ তথ্যই এফবিআইয়ের কাছে আসা ফোন কল বা প্রাথমিক সাক্ষাৎকারের সারাংশ, যা এখনো আইনিভাবে প্রমাণিত নয়। এরিমধ্যে বেশ ক’জন অভিযুক্ত তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

একাত্তর/এসি
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর