ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছে না ভ্যাটিকান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি বোর্ড’-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান সিটি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘শান্তি বোর্ড’ প্রাথমিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি তদারকি এবং ভূখণ্ড পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠন করা হয়। তবে পরে এর উদ্দেশ্য সম্প্রসারিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে বিস্তৃত হয়।

সমালোচকদের আশঙ্কা, এই উদ্যোগটি জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক বৈশ্বিক কাঠামো তৈরির প্রচেষ্টা হতে পারে।

কার্ডিনাল পারোলিন বলেন, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘই প্রধান ভূমিকা পালন করে আসছে। 

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সংকট ব্যবস্থাপনার দায়িত্ব জাতিসংঘের ওপরই ন্যস্ত—এ বিষয়টি আমরা গুরুত্বসহকারে তুলে ধরেছি।

গত জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর দাভোস সম্মেলনে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘শান্তি বোর্ড’ চালুর ঘোষণা দেন। এরপর থেকে অন্তত ১৯টি দেশ প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে বলে জানা গেছে।

স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব এবং ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যা এখনও বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনার অন্যতম কারণ।

আরবিএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর