গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটনে রাজা চার্লস

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম

ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে গত শনিবারের গুলির ঘটনা এই রাজকীয় সফরের ওপর বিষাদের ছায়া ফেলেছে।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ওয়াশিংটনের ওই ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর সফরটি যথারীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওয়াশিংটনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের একটি ব্যক্তিগত চা-চক্রের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। এরপর তারা যুক্তরাষ্ট্র-ব্রিটিশ সম্পর্কের প্রতিনিধিত্বকারী অতিথিদের নিয়ে আয়োজিত একটি গার্ডেন পার্টিতে যোগ দেবেন।

সফরের মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এদিন রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন এবং রাতে হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতির আয়োজিত একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। বুধবার এই রাজকীয় দম্পতি নিউইয়র্ক সিটিতে থাকবেন। সেখানে তারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণ করবেন এবং উদ্ধারকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার সফরের শেষ দিনে চার্লস ও ক্যামিলা ভার্জিনিয়ায় থাকবেন, যেখানে তারা আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপনের একটি ‘ব্লক পার্টিতে’ যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সফর শেষ করে তাদের বারমুডা যাওয়ার কথা রয়েছে।

রাজা চার্লসের এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০তম বার্ষিকী উদযাপন। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসনের অবসান আমেরিকানরা যখন উদযাপন করছে, তখন ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা লন্ডনের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের দ্বিশতবার্ষিকী উদযাপনের সময় রানি দ্বিতীয় এলিজাবেথও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

তবে এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে সমর্থন না দেওয়ায় ব্রিটিশ সরকারের প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে ওয়াশিংটনের গোলাগুলির ঘটনা সফরটিকে ঘিরে বাড়তি উত্তেজনা ও বিষাদ তৈরি করেছে।

রোববার বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, যারা এই সফরটি সুষ্ঠুভাবে নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে কাজ করেছেন, রাজা ও রানি তাঁদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এদিকে শনিবারের গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আজই আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর