লেবাননে হামলার জবাবে ইসরাইলে ইরানের আঘাত, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:৪৫ এএম

লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার ইসরাইলের সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে হামলার কথা স্বীকার করলেও হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন। 

তেহরান বলছে, ইরানের এই অভিযান লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসনের চলমান আগ্রাসনের সরাসরি জবাব। 

ইরানের অভিযোগ, ইসরাইল লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে এবং আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ায় হামলা অব্যাহত রেখেছে।

প্রতিশোধমূলক অভিযানের পরপরই ইরানি সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার সতর্ক করে বলেছে, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে আরও কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে।

এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ইসরাইলকে যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর জন্য দায়ী করেছে। একইসঙ্গে তেহরান দাবি করেছে, এ ধরনের হামলার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভূমিকা রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি বা ইরানের প্রতিশোধমূলক হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে আরও কঠোর ও ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

আরবিএস
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
মার্কিন-ইসরাইল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক তেল বাণিজ্যের ভয়াবহ অচলাবস্থা নিরসনে একটি রূপরেখা তৈরি করেছে মধ্যস্থতাকারী ওমান। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী...
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা দুই সপ্তাহের ভারী বিমান হামলা আকস্মিকভাবে স্থগিত করার মাত্র দুদিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সৌদি আরব, জর্ডান এবং উত্তর ইরাকে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মাদারীপুর জেলায় মানবপাচার ঠেকাতে পুলিশের বিশেষ মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর