হাইতির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:১৬ পিএম

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যা মামলার প্রধান পাবলিক প্রসিকিউটরকে দায়িত্ব থেকে অপসারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি। মামলায় অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে হেনরিকে অভিযুক্ত করার পরই এই ঘোষণা দিলেন তিনি। 

গত ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাসভবনে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারী। এ হামলায় অল্পের জন্য বেঁচে যান ফার্স্ট লেডি। বছরখানেক ধরে ক্ষমতায় থাকা ময়েসকে অনেকেই পদত্যাগের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। মৃত্যুর কিছুদিন আগে আরিয়েল হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। 

এ হত্যাকাণ্ডের মূল আসামি জোসেফ ফিলিক্স বাদিও'র সাথে যোগসাজশের অভিযোগে প্রধানমন্ত্রী আরিয়েল হেনরিকে অভিযুক্ত করেন মামলার প্রধান পাবলিক প্রসিকিউটর বেডফোর্ড ক্লড। হামলার কয়েক ঘণ্টা আগে তাদের মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগের তথ্যপ্রমাণ আছে বলে দাবি করেছিলেন তিনি। 

আরও পড়ুন: তালেবানে জয়ের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব, কাবুল ছেড়েছেন বেরাদার

এরপরই সোমবার (১৩ সেপ্টেম্বর) 'গুরুতর প্রশাসনিক অপরাধ'-এর জন্য তাকে বরখাস্ত করে তার জায়গায় আরেকজনকে নিযুক্ত করেন তিনি। যদিও, পাবলিক প্রসিকিউটরকে বরখাস্ত করার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই বলেই মতামত বিশেষজ্ঞদের। 

তবে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্দেহজনক আচরণের জন্য মামলার বিচারকের কাছে হেনরিকে অভিযুক্ত করে নালিশ জানান ক্লড। বেশ কয়েকবার হুমকি পাওয়ার পর ক্লডের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিচারক। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর