করোনা টিকার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নিয়েছেন। এসময় তিনি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে আমেরিকানদের টিকা নেওয়ারও আহ্বান জানান। জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও করোনার বুস্টার ডোজ গ্রহণ করেন। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে টিকা গ্রহণ করেন। এসময় তিনি অন্যদের টিকা সরবরাহ করার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ( ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের সমালোচনা প্রত্যাখ্যান করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি কাজ করছি। আমরা আমাদের কাজের দায়িত্বটাই পালন করছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা জানি মহামারির সংক্রমণ কতটা ভয়াবহ এবং আমাদের জীবন নিরাপদ রাখতে হবে। আমাদের শিশুদের জীবন নিরাপদ রাখতে হবে।

এসময় তিনি টিকা নিতে অনিচ্ছুকদের আবারও টিকা নেওয়ার আহ্বান জানান এবং বলেন এটি ফ্রি এবং সহজলভ্য। এটি আমাদের জীবন বাঁচাবে এবং আশপাশের সবাইকেও নিরাপদে রাখবে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নাগরিকদের সবশেষ টিকা নেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) গত সপ্তাহে ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সমর্থন দেয় যাদের ৬৫ বছরের বেশি বয়স এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য।

সিডিসি আরও অনুমোদন দেয় যে, যারা ফন্ট লাইনার, বিশেষ করে কারখানায় ঝুঁকির মধ্যে কাজ করছেন তারাও বুস্টার ডোজ নিতে পারবেন।


একাত্তর/এআর

কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর