বেঁচে আছেন প্রিগোজিন, বললেন সব ঠিক আছে

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০:১৪ পিএম

বেঁচে আছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বললেন, সব ঠিক আছে! সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট।   

ব্যক্তিগত উড়োজাহাজ দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর কয়েকদিন আগেই নিশ্চিত করেছে রাশিয়া। কিন্তু বুধবার ওয়াগনারের সাথে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে আবার দেখা গেছে প্রিগোজিনকে। এ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। 

গ্রে জোন টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি কি না এবং আমি কীভাবে কী করছি তা নিয়ে আলোচনা করা প্রত্যেকের উদ্দেশে বলছি, এটি ২০২৩ সালের আগস্টের দ্বিতীয়ার্ধ, সাপ্তাহিক ছুটি। আমি এখন আফ্রিকায় আছি।

চলন্ত গাড়িতে ধারণ করা ওই ভিডিওতে তিনি আরও বলেন, সুতরাং যারা আমার ব্যবসা গুটিয়ে ফেলা বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, আমি কত উপার্জন করি বা অন্য যা কিছু করি, সবকিছু ঠিক আছে।

যদিও ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে নতুন ভিডিওতে প্রিগোজিনের গায়ে যে পোশাক এবং টুপি রয়েছে, তা ২১ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে মিলে যায়। যেটি আফ্রিকায় রেকর্ড করা বলে তিনি দাবি করেছিলেন।

এর আগে ২৩ আগস্ট রাশিয়ায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৬২ বছর বয়সী প্রিগোজিনসহ আরও ৯ আরোহী।

প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহ করেন ওয়াগনার বস। ওই বিদ্রোহের পর থেকে পুতিন প্রশাসনের সাথে তার দূরত্ব বাড়তে থাকে।      

আরবিএস  
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর