মরক্কোয় নিহতের সংখ্যা হাজার ছাড়ালো

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

আফ্রিকার দেশ মরক্কোয় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আল আওলার জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে এক হাজার দুইশ জন।

দেশটির আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

পর্যটন নগরী মারাকেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ শহরের অধিকাংশ ভবন পুরনো এবং জাতিসংঘ ঘোষিত একাধিক বিশ্ব ঐতিহ্যের নিদর্শন রয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে সেখানকার অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

আহতদের উদ্ধারে চলছে বিশেষ অভিযান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে। উদ্ধারকারীদের সেখানে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। 

মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলের অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলে, ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে।  

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ভূমিকম্পের আঘাত স্পেন ও পর্তুগালেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ১২০ বছরেরও বেশি সময়ের মধ্যে উত্তর আফ্রিকার এই অংশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

আরবিএস  
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর