নাইজারে দূতাবাস বন্ধ করে দিলো ফ্রান্স

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

ফ্রান্স অনির্দিষ্টকালের জন্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে তার দূতাবাস বন্ধ করার পরিকল্পনা করেছে। ক্ষমতাসীন সামরিক জান্তার দ্বারা আরোপিত বিধিনিষেধের কারণে কূটনৈতিক কাজ করতে অক্ষম হওয়ায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে প্রকাশিত একটি চিঠি হতে এই পরিকল্পনার খবর জানা গেছে। খবর রয়টার্স’র।

মঙ্গলবার ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তের স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘ফরাসি প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য দূতাবাস বন্ধ করতে বাধ্য হচ্ছে।’ চিঠিটি ফরাসি দূতাবাসে কর্মরত নাইজারের কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে।

গত জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নাইজারের সেনাবাহিনী। এরপর থেকে সাবেক উপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্কের টানপোড়েন শুরু হয়।     

প্রতিবেশী মালি এবং বুরকিনা ফাসোর ক্ষমতাসীন জান্তাদের কৌশল অনুসরণ করে নাইজারের সামরিক জান্তাও ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বহিষ্কারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। এছাড়া ফরাসি সৈন্যদেরও নাইজার থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

ফ্রান্স প্রথমে এই আদেশ উপেক্ষা করেছিল। এক মাস পরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেন, ফরাসি রাষ্ট্রদূত প্যারিসে ফিরে আসবে। ফরাসি সেনারাও নাইজার ছেড়ে চলে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা চিঠিতে দাবি করা হয়েছে, অভ্যুত্থানের পরে নিয়মিতভাবে কাজ করার জন্য ফরাসি দূতাবাসের অনুরোধের অনুকূল সাড়া দেয়নি নাইজার কর্তৃপক্ষ।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে জানার জন্য ফরাসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তারা নথির সত্যতা নিশ্চিত করেননি। আবার তা অস্বীকারও করেননি। তারা কেবল জানিয়েছেন, গত গ্রীষ্মের পর থেকে দূতাবাসের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে এবং সীমাবদ্ধতার কারণে এর কার্যক্রম পরিচালনা করা ক্রমশ অসম্ভব হয়ে পড়েছে।

গত ৩০ জুলাই নাইজারে অবস্থিত ফরাসি দূতাবাসে হামলা করেছিল বিক্ষোভকারীরা। এরপর দেশটির শাসক সামরিক জান্তা ফরাসি দূতাবাসের চারপাশ অবরোধ করে রাখে এবং নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইত্তেকে অবাঞ্ছিত ঘোষণা করে। সেপ্টেম্বরে তিনি নাইজার ছেড়ে ফ্রান্সে চলে যান।

 

একাত্তর/জো
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর