‘মাধ্যপ্রাচ্যে অশান্তির মূলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল’

ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান

 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের (ইসরাইল) বৈরী পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তিনি আগ্রাসন রুখে দিতে এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইরানের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর তাসনিম নিউজ এজেন্সি।

রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি বাহিনীর ‘অবৈধ আগ্রাসী যুদ্ধের’ তীব্র নিন্দা জানান।

তিনি ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবিরাম হামলার কঠোর সমালোচনা করেন। পেজেশকিয়ান জানান, ইরানের 'আবু মুসা' এবং 'খার্গ' দ্বীপপুঞ্জ বর্তমানে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে। তিনি আরও ব্যাখ্যা করেন যে, ইরানের এসব দ্বীপে সাম্প্রতিক হামলাগুলো পারস্য উপসাগরীয় বেশ কয়েকটি দেশের মাটি ব্যবহার করে চালানো হয়েছে।

ওই দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, ইরানকে আক্রমণ করার জন্য নিজেদের ভূখণ্ড ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে দেওয়া আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী।

পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি, সরকার এবং সশস্ত্র বাহিনী কখনোই উত্তেজনা বা সংঘাত চায়নি। তবে জনগণের সমর্থন এবং জাতীয় শক্তির ওপর ভিত্তি করে আগ্রাসনকারীদের মোকাবিলা করতে এবং দেশের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।

তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূলে রয়েছে জায়নবাদী শাসনের আগ্রাসন, গাজা ও লেবাননে গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের ওপর দুই-দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা।

পাশাপাশি, এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অপরাধের সমর্থনে বেশ কিছু ইউরোপীয় দেশের ধ্বংসাত্মক অবস্থানেরও সমালোচনা করেন তিনি। ইউরোপকে আন্তর্জাতিক নিয়মনীতি ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি জান্তার সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলাপকালে দুই প্রেসিডেন্ট কনসুলার বিষয়ক বিভিন্ন দিক, বিশেষ করে ইরান ও ফ্রান্সে বন্দী থাকা নাগরিকদের বিষয়েও আলোচনা করেন।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর