ইউক্রেনকে আরও ৬০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে ৬০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ইউক্রেনের জন্য। এই প্যাকেজের মধ্যে বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র থাকছে।

প্রতিশ্রুত এসব অস্ত্রের মধ্যে রয়েছে– যুদ্ধাস্ত্র ধ্বংস করার যন্ত্র, মাইন পরিষ্কারক সরঞ্জাম, কামানের গোলা ও অন্যান্য অস্ত্র। কিয়েভের জন্য নতুন সামরিক ও মানবিক সহায়তায় এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়ার ঠিক এক দিন পর বৃহস্পতিবার নতুন এ ঘোষণা এলো। খবর আলজাজিরার।

পেন্টাগন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ৬০০ মিলিয়ন ডলার যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের চাহিদা পূরণ করবে এবং এটি ইউক্রেনের প্রতি অটুট মার্কিন সমর্থনের প্রদর্শন।

কিন্তু সামরিক সহায়তা অবিলম্বে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে না। কারণ এটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) অধীনে পড়ে।

এদিকে ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি পুলিশ ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের পাল্টা আক্রমণে কিছু সাফল্যের কথা জানিয়েছে ইউক্রেন। এর মধ্যেই এ হামলার খবর এলো।

কিয়েভ জানিয়েছে, পূর্ব এবং দক্ষিণে অভিযানে দখলদাররা পিছু হটেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে এই আংশিক সাফল্য এসেছে। দীর্ঘদিন ধরে শহরটি লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আজভ সাগরের দক্ষিণেও এখন অগ্রসর হচ্ছেন ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দখলদারদের ধ্বংস করে দেওয়ার জন্য সেনাদের আন্তরিক ধন্যবাদ। এমন সাফল্য এখন সব ইউক্রেনীয়র কাছ থেকে প্রয়োজন।

 

একাত্তর/জো
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর