আগামী সপ্তাহেই অ্যাব্রামস ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন: বাইডেন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

ইউএস এম ১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছেন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহে ইউক্রেনে প্রথম ইউএস অ্যাব্রামস ট্যাঙ্ক সরবরাহ করা হবে।’ খবর রয়টার্স’র।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে বাইডেনের আমন্ত্রণে সস্ত্রীক হোয়াইট হাউজে যান জেলেনস্কি। 

 যুদ্ধ শুরুর পর এটা জেলেনস্কির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমা সহায়তায় ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে।

যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধীদল রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না। রিপাবলিকান আইনপ্রণেতারা নতুন প্যাকেজ আটকে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। তবে এসবে পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। 

বাইডেন বলেন, আরও ৩২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করা হয়েছে। ইউক্রেনের জন্য নতুন সহায়তা সমর্থন করার অন্য কোনও বিকল্প নেই।

নতুন সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, গোলাবারুদ, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি রাউন্ড ও ক্লাস্টার বোমাসহ নানা যুদ্ধাস্ত্র।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর