যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে চার মৃত্যু, বিদ্যুৎবিহীন সাড়ে ৬ লাখ মানুষ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। ওই অঞ্চলের রাস্তাঘাট সব প্লাবিত হয়ে গেছে। 

ঝড়ের সময় গাড়ি পানিতে ডুবে যাওয়ায় দক্ষিণ ক্যারোলিনায় একজন ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ওই এলাকায় ছয় ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। পেনসিলভানিয়ায়ও গাড়ি ডুবে ৭৩ বছর বয়সী একজনের মৃত্যু ঘটেছে। খবর সিএনএন’র।

ঝড়ে গাছ ভেঙে পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ম্যাসাচুসেটসের নাগরিক। তার বয়স ছিল ৮৯ বছর। গাছ ভেঙে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আরেকজন ছাদ পরিষ্কার করতে গিয়ে ঝড়ে ভেঙে পড়া গাছের আঘাতে মারা গেছেন। তার বয়স  ৪০ বছর। 

প্রচণ্ড এই ঝড়ে ২৪ ঘণ্টার ব্যবধানে বেশিরভাগ অঞ্চল ২ থেকে ৩ ইঞ্চি পানির নিচে চলে যায়। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর নিউ জার্সিতে লিটল ফলসের মেয়র প্যাসাইক নদীর আশেপাশের এলাকায় সম্ভাব্য বন্যা সতর্কতা জারি করেছেন এবং বাসিন্দাদের মধ্যরাতের আগে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, নদী ফুলে উঠে মঙ্গলবারের মধ্যে লিটল ফলসে বড় ধরনের আকস্মিক বন্যা আঘাত হানতে পারে।

ঝড়ের জেরে এদিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে ফ্লাইট চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বোস্টন ও নিউইয়র্ক বিমানবন্দরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বাতাস ও বৃষ্টি এদিন বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ফাঁদে টালমাটাল বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে লাগসই ব্যবস্থার কৌমল ঠিক করতে ব্যস্ত বিভিন্ন দেশের নীতি নির্ধারক। ট্রাম্পের শুল্ক...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর