যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের হ্যাঙ্গার ধসে হতাহত ১২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে নির্মাণাধীন একটি হ্যাঙ্গার ধসে তিনজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন । তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়েস বিমানবন্দরের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে একটি সংবাদ সম্মেলনে বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল বলেছিলেন, বোয়েস বিমানবন্দরে অবস্থিত একটি ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়েছে।

এ ঘটনাকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করে হুমেল আরও বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে যারা ছিলেন তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

ওইদিন গভীর রাতে এ দুর্ঘটনার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে বোয়েস শহর কর্তৃপক্ষ। ওই বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনার কারণে বোয়েস বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রভাবিত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে এ ধসের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে তারা।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর