এবার নিজেকে ম্যান্ডেলার সঙ্গে তুলনা ট্রাম্পের

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম

যিশুর সঙ্গে তুলনার রেশ কাটতে না কাটতেই এবার নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে তিনি পোস্ট করেছেন, ‘আমার বিরুদ্ধে যে রাজনৈতিক অভিসন্ধি চলছে, তার জন্য যদি আমায় ফাঁসানো হয় এবং আমায় জেলেও যেতে হয়, আমি এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করব। আমি আধুনিক নেলসন ম্যান্ডেলা হিসেবে চিহ্নিত হব।’ খবর ভ্যানিটিফেয়ার’র। 

নেলসন ম্যান্ডেলা মুক্তি পাওয়ার আগে ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আগে টানা ২৭ বছর জেলে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে মারা যান। এই প্রথম বার নয়, এর আগেও গত বছর একটি সমাবেশে যোগ দিয়ে নিজেকে নেলসন ম্যান্ডেলা ও যিশুখ্রিষ্টের সঙ্গে তুলনা করেছিলেন।

গত ২৫ মার্চ ট্রাম্প তার পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হওয়ার সময় নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছিলেন। ম্যান্ডেলার সঙ্গে নিজের তুলনার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দল সমালোচনা করেছে। ট্রাম্পকে অত্যন্ত আত্মকেন্দ্রিক বলা হয়েছে।

জো বাইডেনের দল একটি অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছেন যে, আপনি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজেকে যিশুখ্রিষ্ট এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করছেন।’

 

একাত্তর/জো
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর