ইসরাইলবিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম

গাজায় ইসারাইলি আগ্রাসনের প্রতিবাদ ও যুদ্ধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো। গ্রেপ্তার করা হয়েছে দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থীকে। 

আর এরি মধ্যে পুরোদেশ জুড়ে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন শতাধিক বিক্ষোভকারী, যাদের মধ্যে রয়েছেন- গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন।

বিক্ষোভকারীরা, যেসব কোম্পানি ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত তাদেরকে বয়কট করার দাবি করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কয়েকজন ইহুদি ছাত্র অভিযোগ করেছে যে, কিছু বিক্ষোভকারী ‘কথিত ইহুদি বিদ্বেষ’ ছড়াচ্ছে।

প্রেসিডেন্ট প্রার্থী স্টেইনের একজন মুখপাত্র বলেছেন, মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে রয়েছে জিল স্টেইন। গ্রিন পার্টির রাষ্ট্রপতি প্রার্থীকে বিক্ষোভের অভিযোগের মুখোমুখি হওয়াকে অবিশ্বাস্য ঘটনা বলেও মন্তব্য করেছেন ওই মুখপাত্র।

ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ঘোষণা করেছে যে, তারা অনলাইনে পাঠদান করবে। কারণ, বিক্ষোভে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের এমারসন কলেজ থেকে প্রায় ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিভার্সিটি অব টেক্সাসেও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত সপ্তাহ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। সেখানে গিয়ে তোপের মুখে পড়েন মার্কিন স্পিকার মাইক জনসন।

ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) তার প্রধান স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি। আগামী ১০ মে এটি হওয়ার কথা ছিলো।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুদ্ধবিরোধী প্রতিবাদকারীদের একটি ছাউনি পুলিশ ভেঙে দেয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এমন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রাজুয়েশন অনুষ্ঠান। নিরাপত্তা বাতিল করা হয় মুসলিম শিক্ষার্থী আসনা তাবাসসুমের ভাষণ।

আটলান্টার ইমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভরত শিক্ষার্থীরা স্থান ছাড়তে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইমোরি ইউনিভার্সিটির প্রতিবাদকারীরা জানান, তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের বিক্ষোভ আয়োজন করছে।

আরবি
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর