মা হারালেন মিশেল ওবামা

আপডেট : ০১ জুন ২০২৪, ০৮:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন মারা গেছেন। শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে রবিনসন পরিবারের বরাতে জানিয়েছে বিবিসি।

ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর।

মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, ‘আমাদের তাকে প্রয়োজন ছিল। মেয়েদের তাকে প্রয়োজন ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। পরিবারের কেউ জানে না তাকে ছাড়া কীভাবে বাঁচবেন।

ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসেই ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেওয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।

২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর