ব্রাজিলে গর্ভপাত নিষেধাজ্ঞা বিলের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:১৮ পিএম

ব্রাজিলের রক্ষণশীল কংগ্রেসে গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা দিতে যাওয়া একটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে হাজার হাজার নারী। শনিবার সাও পাওলোর প্রধান সড়ক পাওলিস্তা অ্যাভিনিউয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।

বিলটি পাস হলে ২২ সপ্তাহের গর্ভাবস্থার পরে গর্ভপাতকে হত্যার মতো জঘন্য অপরাধ বলে মনে করা হবে। আর এজন্য ছয় থেকে ২০ বছরের কারাদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিলটিকে কয়েক দশকের মধ্যে নারীর প্রজনন অধিকারের বিরুদ্ধে সবচেয়ে নিপীড়নমূলক পদ্ধতি বলে অভিহিত করেছে। 

বিক্ষোভে অংশ নিয়েছে সাও পাওলোর সব বয়সের মানুষ। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘একজন ধর্ষক পিতা নয়।’

ব্রাজিলে শুধু ধর্ষণ, ভ্রূণের বিকৃতি বা মায়ের জীবন বিপন্ন হলেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। বিলটি আইনে পরিণত হলে, ধর্ষণের শিকার হয়ে গর্ভধারণ করলেও ২২ সপ্তাহ পরে গর্ভপাত করলে তা হত্যা হিসেবে বিবেচনা করা হবে। 

নারীবাদী দলগুলো ব্রাজিলে ধর্ষকদের কঠোর শাস্তির বদলে প্রস্তাবিত আইনটির সমালোচনা করেছে। বর্তমানে ব্রাজিলে ধর্ষকের শাস্তি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড।

তাদের যুক্তি, বিলটি পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত শিশুদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। কারণ শিশুরা যে ধর্ষণের শিকার হয়েছে, সেটা বুঝতে না পারায় প্রায়ই তাদের গর্ভাবস্থা দেরিতে আবিষ্কৃত হয়।

বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও বিলটির সমালোচনা করেছেন। ইতালিতে জি৭ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ধর্ষকের চেয়ে একজন নারীকে বেশি শাস্তি দিতে চাওয়াটা পাগলামি।

 

একাত্তর/জো
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঐতিহাসিক কর্মসূচিতে শনিবার দিল্লির রাজপথে ব্যাপক পুলিশি তাণ্ডব ও প্রায় ৩,০০০ আন্দোলনকারীকে...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর