টেসলায় ইলন মাস্কের বেতন ৫৬ বিলিয়ন ডলার!

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

টেসলার প্রধান নির্বাহী পরিচালক (সিইও) ইলন মাস্কের বেতন প্যাকেজ ৫৬ বিলিয়ন ডলার। এ কোম্পানির বিনিয়োগকারীদের ভোটাভুটির মাধ্যমে এই অর্থের পরিমাণ নির্ধারিত হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির আইনি সদর দপ্তর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলওয়্যার থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে (সাবেক টুইটার) বিনিয়োগকারীদের এমন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে ডেলওয়্যারের এক আদালত ইলন মাস্কের বেতন-ভাতা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলে রায় দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে ইলনের সঙ্গে নতুন চুক্তি করার আদেশ দেন আদালত।

আদালতের এমন রায়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি প্রত্যাশিত বেতন না পেলে টেসলা ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবেন। তবে ইলনকে টেসলার সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখা হলেও সম্প্রতি প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা হ্রাস পেয়েছে।

তবে বিনিয়োগকারীদের ইলন মাস্কের বেতন এবং আইনি সদর দপ্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরও তাকে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ ইলনের ৫৬ বিলিয়নের বেতন প্যাকেজে রাজি হলেও ডেলওয়্যারের আদালত তা অনুমোদন দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নতুন এ ভোটাভুটির ওপরও আবার মামলা হতে পারে।

ইউসি বার্কলের আইনের অধ্যাপক অ্যাডাম বাদাওয়ি বলেন, ‘শেয়ারহোল্ডাররা পুরানো প্যাকেজটি অনুমোদন করলেও ডেলাওয়্যার আদালত সেই ভোটকে কার্যকর হতে দেবে কি না, তা স্পষ্ট নয়।’

 

একাত্তর/জো
বৈদ্যুতিক গাড়ির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এর মিনিমালিস্টিক বা লুকানো ডোর হ্যান্ডেল। তবে এই জনপ্রিয় ডিজাইনটিই এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। জরুরি পরিস্থিতিতে লুকানো দরজা খুলতে না পেরে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর