ট্রাম্পের গুলি খাওয়ার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে চীনে! 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে পেনসিলভানিয়ায় আয়োজিত এক জনসভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনার ঘণ্টা দু’য়েকের মধ্যেই চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু করেছেন এবং তা তুমুল জনপ্রিয়ও হয়েছে।

এক বিক্রেতা লি জিনওয়ে জানিয়েছেন, তারা গুলির ঘটনার কথা জানার পরপরই তাওবাওতে টি-শার্টটা আনেন। এবং সেটি প্রিন্ট করার আগেই চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে আসে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট’র।

লি আরও জানান, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এত দ্রুত উৎপাদন এবং বিক্রি উপযোগী করা সম্ভব হয়েছে। এর ফলে খুব দ্রুত টি-শার্টগুলো বিক্রি শুরু করতে পেরেছেন তারা।

ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে এ চাহিদা আরও দ্রুত বেড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, টিশার্ট কারখানাগুলো ওই হামলার পর ট্রাম্পের ছবি ডাউনলোড করে তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত পণ্য উৎপাদন করে যাচ্ছে।

মার্কিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস নামের ট্রাম্পের দলেরই এক সমর্থক। হামলার পর ট্রাম্পের এক কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এসময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন আরও দুইজন।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে একটি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর