ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানকে জড়ানোর চেষ্টার নিন্দা তেহরানের

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:৫৫ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছিল ইরান- এমন দাবি করে মার্কিন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের অজ্ঞাত কর্মকর্তাদের বরাতে গত মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়, কিছুদিন আগে মার্কিন কর্তৃপক্ষ জানতে পেরেছিল, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এ কারণে সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করেছিল সিক্রেট সার্ভিস। খবর এএফপি’র।

কিন্তু, নিরাপত্তা বাড়ানোর পরও গত শনিবার  পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর হামলা এড়ানো যায়নি। এ ঘটনায় তিনি বেঁচে গেলেও প্রাণ হারান এক সমর্থক, আহত হন আরও দুজন।

তবে শনিবারের ওই ঘটনার সঙ্গে এখনো ইরানের ষড়যন্ত্রের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সিএনএন।

ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস ‘একাই’ জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছেন মার্কিন তদন্তকারীরা। হামলার পরপরই সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হন ওই তরুণ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলেইমানি। সেসময় এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে, এই ঘটনার পর থেকেই ‘সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকিগুলো’ নজরে রেখেছে তারা।

বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছে, মার্কিন মিডিয়ার এই ‘দূষিত’ অভিযোগ প্রত্যাখ্যান করছে তেহরান।

তিনি বলেন, ইরান ট্রাম্পের বিরুদ্ধে সাম্প্রতিক সশস্ত্র হামলায় জড়িত বা এ ধরনের পদক্ষেপের ইচ্ছা থাকা সম্পর্কিত দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। দূষিত রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্যের জন্য এ ধরনের অভিযোগ তোলা হয়েছে বলে মনে করে তেহরান।

তবে, কাসেম সোলেইমানিকে হত্যার আদেশ দেওয়ায় ইরান ট্রাম্পের বিচার করতে চায় বলে জানিয়েছেন নাসের কানানি।

 

একাত্তর/জো
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর