দেশ ছেড়ে পালালেন ভেনিজুয়েলার বিরোধী নেতা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ এএম

গত জুলাইয়ে ভোটের পর থেকে আত্মগোপনে থাকা ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি স্পেনে আশ্রয় নিয়েছেন। 

বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এতোদিন দেশের ভেতরেই লুকিয়ে ছিলেন গঞ্জালেজ। তাকে নিয়ে স্পেনের একটি সামরিক বিমান মাদ্রিদে পৌঁছেছে।

স্পেন ৭৫ বছর বয়সী এওই নেতাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, একটি গণতন্ত্রে কোনো রাজনৈতিক নেতাকে অন্য দেশে আশ্রয় খোঁজার জন্য বাধ্য করা উচিত নয়।

ভেনিজুয়েলায় গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে নানা বিতর্কের সূত্রপাত হয়। সেই ভোটে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর কাছে পরাজিত হন এডমুন্ডো গঞ্জালেজ।

ভোট কারচুপির মধ্যে মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিরোধীপক্ষ দাবি করে আসছে, ভোটে গঞ্জালেজই বিজয়ী হয়েছেন। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। 

তবে গঞ্জালেজ কীভাবে দেশ ছাড়লেন তা নিয়েও রহস্য সৃষ্টি হয়েছে। দেশটির সরকার বলছে, ভেনিজুয়েলার স্পেনের দূতাবাসে চেয়েছিলেন গঞ্জালেজ। আর সরকার তার দেশত্যাগের বিষয়ে বাধা দেয়নি।

ভেনিজুয়েলায় দমনপীড়নের শিকার হন যেসব রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকে স্পেনে আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবেয়ারেস আগেই ঘোষণা দিয়েছিলেন যে, তারা গঞ্জালেজকে আশ্রয় দেবেন।

অবশ্য ভেনিজুয়েলার এই বিরোধী নেতা কয়েকমাস আগেও দেশটির রাজনৈতিক অঙ্গনে খুব বেশি পরিচিত ছিলেন না। গত মার্চ মাসে অনেকটা হঠাৎ করেই উদিত হন তিনি এবং মাদুরোর প্রধান বিরোধী জোট তাকে নেতা হিসেবে মেনে নেয়। 

আরবি
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর