ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকসহ ছয় বিদেশি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তিন নাগরিকসহ আরও ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে স্পেনের দুইজন এবং চেক প্রজাতন্ত্রের এক নাগরিক রয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী।

তাদের গ্রেপ্তারির ব্যাপারে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও অন্যান্য কর্মকর্তাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিলেন। খবর রয়টার্স’র।

এক সংবাদ সম্মেলনে শনিবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও বলেছেন, আটক দুই স্প্যানিশ নাগরিককে পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে।

গত জুলাই মাসের শেষের দিকে ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) নেতা নিকোলাস মাদুরোকে স্পেনের একজন মন্ত্রী ‘স্বৈরশাসক’ হিসেবে অবিহিত করেন। এরপর ভেনেজুয়েলা স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং ভেনেজুয়েলায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

অস্ত্র উদ্ধার পরবর্তী সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও। ছবি: সংগৃহীত।

এদিকে, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভেনেজুয়েলার কাছে এ ব্যাপারে তথ্য চেয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্পেনের দূতাবাস থেকে ভেনেজুয়েলা সরকারের কাছে একটি মৌখিক নোট পাঠানো হয়েছে। সেখানে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ভেনেজুয়েলায় ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য’ আটক হয়েছেন। আরও দুই মার্কিন নাগরিক আটক হওয়ার খবর তারা অনিশ্চিত সূত্র থেকে জানতে পেরেছেন।

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই সময় ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন বিরোধীরা। তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। বিরোধীরা বলছেন, মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করা হয়েছে জালিয়াতির মাধ্যমে।  

২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন মাদুরো। টানা তৃতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট হলেন এবার। এই নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় আসেন। তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি ২৫ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন।

বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা যান ২০১৩ সালে। এরপর ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সী মাদুরো। এবারের নির্বাচনে সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এডমুন্ডো গনজালেজ উরুতিয়াকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে। প্রধান বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে সরকারি দায়িত্ব গ্রহণে নিষিদ্ধ করার পর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আগের দুইটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন, যা ২০২৫ সালে শুরু হয়ে আগামী ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্রিত হয়েছে।

 

একাত্তর/জো
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর