দ্বিতীয় টিভি বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনও টিভি বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্যে এ কথা জানান তিনি।

বক্তব্যে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে। কারণ এরই মধ্যে ভোট শুরু হয়ে গেছে। তবে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কমলার নির্বাচনী প্রচারণা দল বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলা প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার টিভি বিতর্কে অংশে নেওয়ার জন্য প্রস্তুত।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। কিন্তু গত শুক্রবার থেকেই কোনও কোনও রাজ্যে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিতর্কে জয়ের দাবি করেছিলেন ট্রাম্প। এই বিতর্কে তার অংশ নেওয়া উচিত ছিল বলে জানিয়েছেন অনেক রিপাবলিকান সমর্থক। তবে, ফিলাডেলফিয়ার বিতর্কের পরে হওয়া এক তাৎক্ষণিক জরিপে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট কমলা তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ছিলেন বলেই অধিকাংশ দর্শক বিশ্বাস করেন।

এদিকে, ওই বিতর্কের পরই ট্রাম্প বলেছিলেন, আর কোনো বিতর্ক হবে না। শনিবারের জনসভায় বক্তব্য রাখতে গিয়েও আগের বিতর্কে জয়ের দাবি করেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীর নতুন আমন্ত্রণ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কমলা নতুন করে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করছেন, কারণ আগেরবার তিনি বড় ব্যবধানে হেরেছেন।

এক বিবৃতিতে হ্যারিস-ওয়ালজ প্রচারণার চেয়ার জেন ও’ম্যালি ডিলন বলেছেন, নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিস ও ট্রাম্পের বিতর্ক দেখার জন্য আরেকটি সুযোগ আমেরিকানদের প্রাপ্য।

তিনি বলেন, আধুনিক ইতিহাসে এটা নজিরবিহীন হবে যদি মাত্র একটি বিতর্ক হয়। বিতর্কে প্রার্থীদের একসাথে দেখার এবং আমেরিকার জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করার জন্য ভোটারদের অনন্য সুযোগ দেয়।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সিএনএনের বিতর্কের আমন্ত্রণ প্রসঙ্গে কমলা হ্যারিস বলেছেন, তিনি আনন্দের সাথে বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আশা করছেন ট্রাম্পও অংশগ্রহণ করবেন।

আগামী ২৩ অক্টোবর সিএনএন আয়োজিত সম্ভাব্য বিতর্কটি জুনে ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আয়োজন করা বিতর্কের মতো একই ফরম্যাটে হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ওই বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করেছিলেন ট্রাম্প।

 

একাত্তর/জো
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর